০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কে হবেন? জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য নেতা হিসেবে দেখছেন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যদিকে, ২২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার।

তিনি জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে জনমত জানতেই এই রাউন্ডের জরিপ পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে আগের জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামতের পরিবর্তন বিশ্লেষণের সুযোগ রাখাও ছিল এই গবেষণার অন্যতম উদ্দেশ্য। সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে জনমতও বদলাতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জরিপে অংশ নেওয়া মোট উত্তরদাতার ৯৩ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আগ্রহী।

পূর্ববর্তী রাউন্ডে যারা ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন, তাদের মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবারও একই সিদ্ধান্তে অনড় রয়েছেন। আগে যারা ভোট দেবেন না বলেছিলেন, তাদের ৭৮ দশমিক ৫ শতাংশ এবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর যারা আগে কোনো মতামত দেননি, তাদের ৮৯ দশমিক ৭ শতাংশ এবার ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে আরও দেখা গেছে, জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলক কম হলেও সামগ্রিক অংশগ্রহণের হার এখনো বেশ উঁচু।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী কে হবেন? জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য!

আপডেট সময়ঃ ০৮:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬