Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে এলোপাতাড়ি গু’লি, নি’হ’ত ৯

  • Reporter Name
  • Update Time : ০১:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩৬৮ Time View

তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়া ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ইউরোনিউজ।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ছিল ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী, যে ঘটনাস্থলেই আত্মহত্যা করে। সে তার বাবার বন্দুক ব্যবহার করে হামলা চালায়।

গভর্নর মুকেরেম উনলুয়ের জানান, হামলাকারী একটি ব্যাগে করে একাধিক অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে এবং দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফচি বলেন, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং ব্যক্তিগতভাবে সংঘটিত একটি ঘটনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলে এলোপাতাড়ি গু’লি, নি’হ’ত ৯

Update Time : ০১:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬