০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সব*চেয়ে ভয়া*বহ দিক এটাই যে সবাই অ*নাহারে দিন কা*টাচ্ছে!

ইসরায়েলি হামলার পাশাপাশি গাজা উপত্যকার ওপর চলমান অবরোধ যেন নিঃশেষ করে দিচ্ছে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে। শুধু বোমা নয়, অনাহার, ওষুধের সংকট আর মানবিক বিপর্যয় আজ গাজার বাস্তবতা। এমনটাই জানিয়েছেন ফিলিস্তিনের এনজিওগুলোর সংগঠন প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্ক-এর প্রধান আমজাদ শাওয়া।

গাজা শহর থেকে আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে শাওয়া বলেন, “আমি সঠিক ভাষায় এই বাস্তবতা বোঝাতে পারছি না। গাজার প্রতিটি মানুষ আজ না খেয়ে আছে—এটাই সবচেয়ে ভয়াবহ দিক।”

তিনি জানান, টানা দশ সপ্তাহ ধরে সীমান্ত বন্ধ রয়েছে। কোনো ত্রাণ, খাদ্য কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র গাজায় প্রবেশ করেনি। তিনি বলেন, “জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং বেসরকারি খাত—সবাই তাদের মজুদ শেষ করে ফেলেছে।”

শাওয়া আরও বলেন, “যখন আমরা হাসপাতালে যাই, তখন দেখি সেখানে ওষুধ নেই। হাসপাতালের প্রতিটি বিছানা আহত মানুষে ভর্তি।”

এই অবস্থাকে তিনি এক মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে বলেন, সামগ্রিকভাবে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যেখানে বেঁচে থাকাও যেন প্রতিদিনের যুদ্ধ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ধূমপানে ফুসফুস ক্ষতিগ্রস্ত! নিয়মিত খান এই ৬ খাবার

সব*চেয়ে ভয়া*বহ দিক এটাই যে সবাই অ*নাহারে দিন কা*টাচ্ছে!

আপডেট সময়ঃ ১১:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫