১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের দাবি ঘিরে বিতর্কে ভারতীয় সামরিক প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভারতের শক্তিশালী এস-৪০০ ডিফেন্স সিস্টেমে পাকিস্তানের হামলার দাবিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাতের আঁধারে জম্মু ও পাঞ্জাব সীমান্তে বিস্ফোরণ ও যুদ্ধবিমানের গর্জনে কেঁপে ওঠে এলাকা। পাকিস্তানের দাবি, তাদের ‘জেএফ-১৭’ যুদ্ধবিমান ও ‘ফাতাহ-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের এস-৪০০ ইউনিটের একাংশ ধ্বংস করা হয়েছে। ভারতের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে, আক্রমণ প্রতিহত করা হয়েছে—তবুও বিশ্লেষকরা বলছেন, এস-৪০০ হয়তো আংশিক ক্ষতিগ্রস্ত।

রাশিয়া থেকে কেনা এই প্রতিরক্ষা প্রযুক্তিকে ঘিরে ভারতের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। এখন সেই প্রতিরক্ষা ব্যূহ ভেঙে পড়ার খবরে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। কৌশলগতভাবে এটি শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও ভারতের জন্য বড় ধাক্কা।

এই ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে। পরমাণু শক্তিধর দুই দেশের টানটান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এটি একটি নতুন প্রজন্মের যুদ্ধের ইঙ্গিত—যেখানে শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব, কৌশল ও তথ্যপ্রবাহই বদলে দিচ্ছে লড়াইয়ের ধরণ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নায়িকা হওয়া সহজ নয়, ১০ বারের মত দেবার পর আবারও চাইতো

পাকিস্তানের দাবি ঘিরে বিতর্কে ভারতীয় সামরিক প্রযুক্তি

আপডেট সময়ঃ ১২:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫