১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে পোস্ট করে আ.লীগকে নিষিদ্ধ করা যায় না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফেসবুকে পোস্ট করে কিংবা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। একটা প্রেস ব্রিফিং দিয়ে আন্দোলন করার অবস্থা এখন বাংলাদেশে নেই।

শনিবার (১০ মে) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্পষ্ট করে বলতে চাই- গত সাড়ে ১৫ বছর অপকর্ম ও জুলাই -আগস্টে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে। দেশে নির্বাচন দিলে এমনিতেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আন্দোলনের নামে একবার শাহবাগে যাওয়া একবার যমুনায় যাওয়া এবং মানুষকে বিরক্ত করা এগুলো যৌক্তিক কাজ নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরবে না। বাংলাদেশের সর্ববৃহৎ পার্টি হচ্ছে বিএনপি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা

ফেসবুকে পোস্ট করে আ.লীগকে নিষিদ্ধ করা যায় না : দুদু

আপডেট সময়ঃ ০৮:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫