১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাত ১০ টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে

তীব্র গরমের মধ্যে দেশের ছয় জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১০ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এতে বলা হয়, শরীয়তপুর, চাঁদপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার কিছু স্থানে সন্ধ্যা ৬ টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে, রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা

রাত ১০ টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে

আপডেট সময়ঃ ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫