০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪০ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়েছে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এসময় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে।
বুধবার দিনভর এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম। এসময় লাউড়েরগড় বিজিবি, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম ও আনসার সদস্যরা সঙ্গে ছিলনে।
জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে চোরাইপথে ফুচকা নিয়ে এসে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী ও লাউড়েরগড়ের কয়েকটি স্থানে মজুদ করে রাখা হয়েছে। এমন খবর পেয়ে টাস্কফোর্স এক অভিযান চালায়। এসময় ৩০৯ বস্তা ভারতীয় ফুচকা উদ্ধার করে তা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানীরা যেন সাবধান হয়ে যায়। আমরা তাদের সতর্ক করছি সামনের দিনে যেন আর চোরাচালান না হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

৪০ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

আপডেট সময়ঃ ০৯:৫৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫