০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ শুরু

ছয় দফা দাবি আদায় ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়।

সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘ এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ এলাকা।
এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ শুরু

আপডেট সময়ঃ ১২:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫