০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যে ভিটামিনের অভাবেই নষ্ট হচ্ছে রাতের ঘুম

ঘুমের ব্যাঘাত বা অনিদ্রার জন্য অনেকেই মানসিক চাপ, উদ্বেগ বা ব্যস্ততাকে দায়ী করলেও বিশেষজ্ঞরা বলছেন—ভিটামিন ঘাটতিও ঘুমের মান নষ্ট করার বড় কারণ হতে পারে। বিশেষ করে ভিটামিন বি–১২, বি–৬ ও ভিটামিন ডি–এর অভাব সরাসরি ঘুমের সময়সূচি ও গভীরতাকে প্রভাবিত করে।

চিকিৎসকদের মতে, ভিটামিন বি–১২ শরীরে মেলাটোনিন হরমোন উৎপাদনে সহায়তা করে, যা ঘুম–জাগরণের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণ করে। ফলে এ ভিটামিনের ঘাটতি হলে ঘুম আসতে দেরি হয় এবং রাতের বেলায় বারবার ঘুম ভেঙে যেতে পারে।

ভিটামিন বি–৬ সেরোটোনিন ও মেলাটোনিন—ঘুম নিয়ন্ত্রক দুই গুরুত্বপূর্ণ হরমোন তৈরিতে ভূমিকা রাখে। এর অভাবে স্বাভাবিক ঘুম ব্যাহত হওয়া স্বাভাবিক বলেই জানান বিশেষজ্ঞরা।

এ ছাড়া ভিটামিন ডি মস্তিষ্কের যেসব অংশ ঘুম নিয়ন্ত্রণ করে, সেগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে এর ঘাটতি থাকলে অনিদ্রা, অতিরিক্ত ক্লান্তি বা অনিয়মিত ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ঘুমের মান উন্নত করতে খাদ্যতালিকায় রাখতে হবে মাছ, মাংস, ডিম, দুধ–দইসহ ভিটামিন বি–১২ ও বি–৬ সমৃদ্ধ খাবার। একই সঙ্গে সূর্যালোকে জন্মানো মাশরুম ভিটামিন ডি–এর একটি ভালো উৎস হিসেবে উল্লেখ করেছেন তারা।

চিকিৎসকদের মতে, সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টিকর খাবার ঘুমের সমস্যা কমাতে কার্যকর। তবে দীর্ঘদিন ধরে ঘুমের ব্যাঘাত স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সকালে ওরা আম্মা ডাকে রাতে ক্ষুধা মিটাতে বিছানায় ডাকে

যে ভিটামিনের অভাবেই নষ্ট হচ্ছে রাতের ঘুম

আপডেট সময়ঃ ০৮:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫