০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী পিকআপের ধা’ক্কা, ৭ শিশুসহ নি*হত ১০

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের মহাসড়কে। রাজ্যটির দৌসা জেলায় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানটির ১০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু এবং তিনজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে মনোহরপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সালাসর বালাজির খাতু শ্যাম মন্দির থেকে প্রার্থনা শেষ করে ফিরছিলেন।

দৌসার পুলিশ সুপার সাগর রানা জানান, গুরুতর আহত ৯ জন ভক্তকে জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর প্রদেশের ওই বাসিন্দারা দুটি পিকআপ ভ্যানে করে সালাসর বালাজি থেকে ফিরছিলেন। পথিমধ্যে একটি ভ্যান এগিয়ে যাওয়ার সময় অন্যটি কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিতে কয়েক ডজন লোক ছিলেন।

এদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন তিনি। এছাড়া আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিতে দেশের বাজারে ‌রোবট বউ

দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী পিকআপের ধা’ক্কা, ৭ শিশুসহ নি*হত ১০

আপডেট সময়ঃ ০৫:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫