০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চী’ন-রা’শিয়া থেকে অ’স্ত্র কেনায় জরিমানা’সহ ভার’তীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ ট্রা’ম্পের

চীন-রাশিয়া থেকে অস্ত্র কেনায় জরিমানাসহ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩০ জুলাই) নিজের ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে এ তথ‍্য জানান তিনি।

পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি।

এছাড়াও, তারা (ভারত) সর্বদা রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে, এবং চীনের সাথে রাশিয়ার জ্বালানীর বৃহত্তম ক্রেতা। এখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক, যা ভালো নয়! তাই ভারত ২৫% শুল্ক প্রদান করবে। এটি উপরোক্ত কাজের জন্য জরিমানা, যা আগস্ট প্রথম থেকেই কার্যকর হবে, যোগ করেন ট্রাম্প।

এর আগে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার (২৯ জুলাই) বহু প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।

ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে “খুব কঠিন” বলে উল্লেখ করে আসছেন। তিনি অভিযোগ করেছেন, ভারত আমদানি শুল্কে অন্যান্য দেশের তুলনায় বেশি চার্জ করে, যা মার্কিন পণ্যের জন্য বাজারে প্রবেশ কঠিন করে তোলে। ইতোপূর্বে গত ২ এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ ‘পারস্পরিক শুল্ক’ নির্ধারণ করেছিলেন, যদিও পরে তা স্থগিত করা হয়। তবে এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিতে দেশের বাজারে ‌রোবট বউ

চী’ন-রা’শিয়া থেকে অ’স্ত্র কেনায় জরিমানা’সহ ভার’তীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ ট্রা’ম্পের

আপডেট সময়ঃ ০৭:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫