০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরক ও ড্রোন*সহ আরও দুই মোসাদ সদস্যকে আটক করেছে ই*রান

ইরানে মোসাদের দুই সদস্যকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সামরিক সরঞ্জামসহ আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদী।

রোববার (১৫ জুন) স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ অঞ্চলে অভিযান চালিয়ে দুই মোসাদ সদস্যকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২০০ কিলোগ্রামের বেশি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার ও আরও বেশ কিছু সামরিক যন্ত্রপাতি। অভিযানে ব্যবহৃত একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।
ইরান দাবি করেছে, এ ধরণের অভিযান দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বড় সাফল্য এবং ইসরায়েলি গুপ্তচর তৎপরতার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে, ১৩ জুন রাতে, ইসরায়েল ইরানের অভ্যন্তরে হঠাৎ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার জন্ম দিয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সকালে ওরা আম্মা ডাকে রাতে ক্ষুধা মিটাতে বিছানায় ডাকে

বিস্ফোরক ও ড্রোন*সহ আরও দুই মোসাদ সদস্যকে আটক করেছে ই*রান

আপডেট সময়ঃ ০৬:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫