০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের রকেট আঘাতে কাঁপলো সেন্ট্রাল ইসরায়েল, রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান এবার সরাসরি সেন্ট্রাল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর হওয়ার আগেই সাইরেন বেজে ওঠে সেন্ট্রাল ইসরায়েলে। আগে থেকেই হামলার আশঙ্কায় লাখো মানুষ নিরাপদস্থানে আশ্রয় নিয়েছিলেন। সাইরেন শোনার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে অঞ্চলটি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সেন্ট্রাল ইসরায়েলের একটি আবাসিক রাস্তায় ক্ষেপণাস্ত্র হামলায় বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে। রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। কিছু বাড়ি আংশিকভাবে ধসে পড়েছে এবং আশপাশের গাড়িগুলোও বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো হামলার নির্দিষ্ট অবস্থান জানাতে অপারগতা প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এ তথ্য প্রকাশ পেলে ইরানের সামরিক বাহিনী আরও কার্যকর হামলার সুযোগ পাবে।ইসরায়েলের চ্যানেল ১২-কে জাতীয় জরুরি পরিষেবার এক মুখপাত্র জানান, আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা মাঝারি থেকে গুরুতর।

এক্স প্ল্যাটফর্মে করা এক পোস্টে বলা হয়েছে, “গত কয়েক মিনিটে রেড অ্যালার্ট সাইরেন শোনার পর, এমডিএ’র ইএমটি ও প্যারামেডিকরা দ্রুত রকেট হামলার এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।” আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বেশিরভাগ আহত ব্যক্তিই হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ইরানের রকেট আঘাতে কাঁপলো সেন্ট্রাল ইসরায়েল, রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ

আপডেট সময়ঃ ১০:৪০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫