০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ব্যবসায়ীকে ৬ টু*করা করে মাটিচাপা, অতঃপর

ঢাকার সবুজবাগের একটি বাড়িতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশ টুকরা টুকরা করে মাটিতে পুঁতে রাখেন অভিযুক্ত আজহার। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় ২৫ বছর ধরে চলা জমির বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
এর আগে, গত বুধবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

বাড়ির ভাড়াটিয়ারা জানান, ঘটনার রাতে আজহার নামে এক ভাড়াটিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রতিবেশী জাকির। পরে আর তার খোঁজ পায়নি পরিবার। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পরে অপহরণ মামলা করে তার পরিবার।

মামলার পরিপ্রেক্ষিতে আজহারকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আজহার। তিনি জানান, হত্যার পর ৬ টুকরা করে মাটিতে পুঁতে ফেলার ঘটনা।

পুলিশ জানায়, হত্যার পর মরদেহ ৬ টুকরা করে মাটিচাপা দিয়ে রাখা হয়। আসামির দেওয়া তথ্যানুযায়ী মাটি খুঁড়ে মরদেহের সেই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। হত্যার বর্ণনা দিলেও কারণ উল্লেখ করেননি আজহার। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাকায় ব্যবসায়ীকে ৬ টু*করা করে মাটিচাপা, অতঃপর

আপডেট সময়ঃ ০৪:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫