Dhaka ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক ভাইরাল পরীমনি ৩০ সেকেন্ডের ভিডিও

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ২৫৫ Time View

অনেক দিন ধরেই পর্দা ও আলোচনার বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘রঙিলা কিতাব’ সিরিজে তার অভিনয় প্রশংসিত হলেও এরপর থেকে তাকে নতুন কোনো কাজে নিয়মিতভাবে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও বেশ শান্ত সময় কাটাচ্ছিলেন এই অভিনেত্রী।

তবে হঠাৎ করেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন পরীমনি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়।

জানা গেছে, ভিডিওটি পোস্টের ১৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১৩ লাখ ভিউ ছাড়িয়ে যায়। পাশাপাশি ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।

ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। লুক ও উপস্থাপনার জন্য অনেক ভক্তই প্রশংসায় ভাসান তাকে। কেউ কেউ মন্তব্য করেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

তবে ভিডিওটি ঘিরে সমালোচনাও দেখা গেছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে তাদের জবাবও দেন পরীমনি নিজেই।

প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্যাপক ভাইরাল পরীমনি ৩০ সেকেন্ডের ভিডিও

Update Time : ০৪:২৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬